ওয়েব হোস্টিং, ডোমেইন এবং ওয়েব সাইট এই ৩ টা জিনিস সম্পর্কে আমাদের ভাল ধারনা আছে কি? ওয়েব সাইট বানাতে হলে আমাদের এই ৩ টা জিনিস অবশ্যই জানতে হবে। নিম্নে এই ৩ টা জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
* ডোমেইঃ আমরা ডোমেই বলতে কি বুঝি? যেমন ধরি আমার নাম রকিবুল ইসলাম। আমার এই নাম টাই হচ্ছে ডোমেই। কোন ওয়েব সাইট এর নাম কেই ডোমাইন বলে। যেমন google.com , yahoo.com, facebook.com
। এইখানে আমার নাম এবং ডোমেইন নাম এর মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে রকিবুল ইসলাম নাম টা অন্য যে কোন মানুষের ও হতে পারে কিন্তু ডোমেইন এর নাম একটি থাকে। একবার যদি কেও একটি নাম কিনে ফেলে তাহলে আর ঐ ডোমেই এর নামে আর কেনা যায় না। আমরা সবাই জানি সব ডোমেইন এর নাম এর শেষে .com, .net, .org, .info এই সব থাকে। .com, .net, .org এরা হচ্ছে ডোমাই distribution server. আমরা একটি ছবি থেকে বুঝতে পারব আসলে কিভাবে এটা কাজ করে।
.png)
এখন আপনার একটি নাম পছন্দ হয়েছে যেমন thedigitalbangladesh। কিন্তু আপনি দেখলেন thedigitalbangladesh ডোমেই নেম কিনতে গিয়ে দেখলেন thedigitalbangladesh.com নামটি কেউ একজন কিনে ফেলেছে তা হলে আপনি আর কিনতে পারবেন না। আপনি তখন thedigitalbangladesh.net, .org , .info অথবা অন্য যেকোন domain distribution server থেকে ডোমেই নেম কিনতে পারেন। তবে মনে রাখতে হবে ডট কম এবং ডট নেট প্রথম শ্রেণীর ডোমেই নেম। ডোমেই নেম আপনি অনেক কম্পানী থেকে কিনতে পারেন। বাংলাদেশে অনেক কম্পানী আছে যারা ডোমেই নেম বিক্রি করে। একটা ব্যাপার খেয়াল রাখতে হবে ডোমেই কেনা মানেই কিন্তু ওয়েব সাইট হয়ে যাওয়া না। ওয়েব সাইট করতে হলে আপনাকে আর ২ টা জিনিস জানতে হবে তা হচ্ছে ওয়েব হসটিং এবং ওয়েব সাইট language. আমরা এই ২ টা জিনিস নিম্লে আলোচনা করব।
* ওয়েব হোস্টিং: ওয়েব হোস্টিং আসলে কি এই ব্যাপারে আলোচনা করতে হলে আপনাকে ডোমেইন নেম কে একটু অন্য ভাবে ভাবতে হবে। আপনা সবাই দেখেন মাঝে মাঝেই Tolet. টুলেট এর মানে হচ্ছে বাসা ভারা দেয়া হবে। টুলেট কে যদি আমরা ডোমেই নেম এর সাথে তুলনা করি তাহলে বাসা কে তুলনা করতে পারি আমরা ওয়েব হোস্টিং এর সাথে। এখন মনে করি আপনি একটি ডোমেই নাম কিনেছেন thedigitalbangladesh.net। এখন আপনি এই ডোমেই ওয়েব ব্রাউজার এ লিখলে কোন হোস্টিং বা কোন বাসা দেখাবে এই হচ্ছে মুল বিষয়। তাই আপনাকে টুলেট ঝুলানোর আগে মানে ডোমেইন নেম কেনার আগে চিন্তা করতে হবে আপনি ডোমেন নেমটি কথায় ফরওয়ার্ড করবেন। মানে কোন বাসার ঠিকানা ব্যবহার করবেন। টূলেট মানে ডোমেইন এ বাসার ঠিকানা মানে হোস্টিং ঠিকানা বসানোর যায়গা আছে। যাকে বলে নেম সার্ভার। তাই একটা ডোমেই এর নেম সার্ভার কি হবে তার উপরে নির্ভর করে আপনার হোস্টিং কোথায় হবে। ওয়েব হোস্টিং বিক্রি করে বাজারে এমন অনেক কম্পানি আছে। আপনি ডমেই হোস্টিং এক কম্পানি থেকেই কিনতে পারেন, অথবা আপনি আলাদা আলদা কম্পানি থেকেও কিনতে পারেন। আপনি নিজেই বাজার থেকে ভাল ডোমেইন কম্পানি এবং হোস্টিং কম্পানি খূঁজে বের করতে পারেন। এখন ধরেন আপনি কোন কম্পানি থেকে ডোমেই কিনলেন, কেনার পরে আপনাকে ওই ডোমেই কম্পানি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, যা দিয়ে আপনি ডোমেই এর নেম সার্ভার পরিবর্তন করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি নেম সার্ভার কোথায় পাবেন। নেম সার্ভার ঠিকানা আপনাকে দিবে হোস্টিং কম্পানি। তাহলে কি দারালো আপানাকে ২ টা জিনিস অবশ্যই কিনতে হবে, একটি হলো ডমেই এবং একটি হলো হোস্টিং। এখন আমারা আলোচনা করব ওয়েব সাইট নিয়ে। তার আগে একটু বলে নেই ওয়েব হোস্টিং কম্পানি আপনাকে নেম সার্ভার দেয়ার পাশাপাশি একটা হোস্টিং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে । যাকে বলে হোস্টিং কনট্রল পেনেল। এই পেনেল থেকে আপনি আপনার ওয়েব সাইট ম্যানেজ করতে পারবেন। সাধারনত এই কনট্রল পেনেল নাম হচ্ছে সি পেনেল। সি পেনেল আমারা পরে আলোচনা করব। এই হচ্ছে মুলত ওয়েব হস্টিং এর কাহিনি।
* ওয়েব সাইটঃ ওয়েব সাইট বলতে আমরা আসলে কি বুঝি? ওয়েব সাইট হচ্ছে একটা বই এর মত। যেখানে লিখা থাকবে আপার লিখা। আপনি কি লিখতে চান আপনি কি বলতে চান সেই বিষয়। আপনি ওয়েব সাইট বানাতে হলে আপনাকে ওয়েব পেজ বানাতে হবে। এখন কথা হচ্ছে আপনি ওয়েব পেজ কিভাবে বানাতে পারেন? এই জন্য আপনাকে একটা বেসিক জিনিস শিখতে হবে যার হচ্ছে HTML - HyperText Markup language । আপনি অনেক ভাবেই শিখতে পারেন এই ল্যাংগুয়েজ। এখন আধুনিক যুগে অবশ্য এখন এই ল্যাংগুয়েজ না জানলেও চলবে। কারন বাজারে ফ্রী কিছু ওয়েব সাইট ইঞ্জিন। যেমন জূমলা অথবা ওয়ার্ডপ্রেস। জূমলা এখন হচ্ছে সারা বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সাইট ইঞ্জিন। জুমলা এবং ওয়ার্ডপ্রেস নিয়ে আমারা পরে আলোচনা করব। HTML ছাড়াও কিছুওয়েব সাইট ল্যাংগুয়েজ আছে যেমন PHP, ASP, PERL. পিএইসপি হচ্ছে অনেক জনপ্রিয় ল্যাংগুয়েজ ওয়েব সাইট বানানোর জন্য। ফেসবুক (facebook) PHP ল্যাংগুয়েজ দিয়ে তৈরি করা। ওয়েব সাইট ইঞ্জিন জূমলাও PHP ল্যাংগুয়েজ এ তৈরি করা। আপনাদের একটা জিনিস বলা দরকার যা হচ্ছে লিন্যাস্ক সার্ভারে আমরা সাধারনত PHP ল্যাংগুয়েজ ব্যাবহার করি এবং উইনডোজ সার্ভারে আমারা সাধারনত ASP ল্যাংগুয়েজ ব্যাবহার করি।ওয়েব সাইট বানানোর জন্য একটি জিনিস আরো জানা দরকার তা হচ্ছে ডাটাবেজ। ডাটাবেজ মানে কি? এর মানে হচ্ছে আপনি যদি ওয়েব সাইট এর মাধ্যমে কোন ডাটা সেভ করতে চান তখন ডাটাবেজ এর দরকার পরে। সাধারনত ২ ধরনের ডাটাবেজ ওয়েব সাইট এর জন্য ব্যবহার হয়। একটি হচ্ছে MYSQL অন্যটি হচ্ছে MSSQL. PHP ল্যাংগুয়েজ সাধারনত MYSQL ব্যবহার করা হয় এবং ASP ল্যাংগুয়েজ এর জন্য MSSQL ব্যবহার করা হয়।
আমরা php, mysql, asp, mssql এই গুলো নিয়ে পরে আলোচনা করব।
আপনাদের সবাইকে ধন্যবাদ ।
ওয়েব হোস্টিং, ডোমেইন এবং ওয়েব সাইট
